প্রধান খবরবাংলাদেশবিনোদন

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আমজাদ হোসেনের অবস্থা ভালো নয়

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ঢাকাই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির  কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আমজাদ হোসেন। ‘চির বিদায় নিয়ে চলে গেছেন তিনি’-  সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সকাল থেকেই চোখে পড়ে এমন খবর। এরপর থেকেই চলচ্চিত্র প্রেমীদের উৎকণ্ঠা- সত্যিই কিংবদন্তি এ নির্মাতা আর নেই?

আমজাদ হোসেনের সর্বশেষ শারিরীক অবস্থা সম্পর্কে তাঁর ছেলে সোহেল আরমান জিনিয়েছেন, ‘বাবার অবস্থা ভালো নয়। তিনি এখনও আইসিইউতেই রয়েছেন।’

আমজাদ হোসনের মৃত্যুর খবর জানতে অনেকে তাকে ফোনও করেছেন বলে জানান সোহেল আরমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার কাছে অনুরোধ থাকবে এমন গুজব যেন না ছড়ানো হয়। আমাদের বিশ্বাস বাবা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা এখন এমন একটি পরিস্থিটির মধ্য দিয়ে যাচ্ছি যা কাউকে বলে বোঝাতে পারব না। এ সময়ে সবাইকে আমাদের পাশে পাব এটাই প্রত্যাশা ’

আমজাদ হোসেনের অবস্থা সংকটাপন্ন। গত রোববার  থেকে তিনি রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। এখন পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত। এরই মাঝে গতকাল সোমবার সকাল থেকে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথা জানিয়েছেন তার ছেলে সোহেল আরমান।  কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসা খরচ বাবদ ৪২ লক্ষ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension