আঞ্চলিকবাংলাদেশ

কুমিল্লা জিলা স্কুলের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থী শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে মহানগরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানার দরিদ্র ও অসহায় পাঁচশরও বেশি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ আয়োজন উদ্বোধন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সুদীপ্ত রানী রায়, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক জীবন কৃষ্ণ ভদ্র, সিনিয়র সহকারী শিক্ষক এবিএম ওবায়দুল ইসলাম মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক জিয়াউল হক ও সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র দাশ প্রমুখ।

জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা কুমিল্লা মহানগরীর রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু হুরারয় এতিমখানা,জাহানার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুন নাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension