
প্রদীপ সেন
এই তো সেদিনও
এ তল্লাট জুড়ে জীবন্ত আগ্নেয়গিরি ছিল।
সুসুপ্তি ভেঙে প্রয়োজনে জেগে ওঠে
ঘটাত বিস্ফোরণ
জ্বলেপুড়ে খাক হয়ে যেত অবাঞ্ছিত আবর্জনা
সুউত্তপ্ত লাভাস্রোত গ্রাস করে নিত
জীবনেতর জীবনের ক্লেদাবর্জনা।
সেই অগ্নিগর্ভা তল্লাটের আসমুদ্র ভূভাগে
আজ শুধু মৃত আর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির মহাশ্মশান।
নারকোণ্ডামের কানে কানে ভিসুভিয়াসের গল্প বলি
আশায় আশায় থাকি
ওই বুঝি সুপ্ত আগ্নেয়গিরির জ্বালামুখ উড়িয়ে
গলিত ম্যাগমা-স্রোত ধ্বংস ও সৃষ্টির গান গেয়ে ওঠবে।



