বাংলাদেশ

কৃষি উন্নয়নে বাপার্ডের ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনার

গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি উন্নয়নে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ডের) ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাপার্ডের আয়োজনে বাপার্ড হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেমিনারটির উদ্বোধন করেন। বাপার্ডের মহাপরিচালক শেখ মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ, বাপার্ডের পরিচালক ( প্রশাসন) ড. সহাদেব চন্দ্র সাহা, পরিচালক (কৃষি) শামসুন নাহার, যুগ্ম পরিচালক মাহামুদুন্নবী, উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান, বাপার্ডের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল গনি মিনা, উপ-পরিচালক (কৃষি) তোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া,স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। প্রধান অতিথি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, দেশের দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে বাপার্ড। বিশেষ করে কৃষি ক্ষেত্রের উন্নয়নে বাপর্ডের ভূমিকা প্রশংসনীয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension