
কোটালীপাড়ার নব-নির্বাচিত পৌর মেয়রকে সংবর্ধনা
কোটালীপাড়া প্রতিনিধিঃকোটালীপাড়া পৌরসভার নব-নির্বাচিত পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ ও কাউন্সিলদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ছোট দক্ষিনপাড়া গ্রামের বন্ধু মহল যুব সংঘের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ছোট দক্ষিনপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া। বন্ধু মহল যুব সংঘের উদ্যোগে অায়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বুলবুল হাজরা, বন্ধু মহল যুব সংঘের সভাপতি বাচ্চু হাওলাদার বক্তব্য রাখেন।



