বাংলাদেশ

কোটালীপাড়ায় তিন স্কুল ছাত্রী অজ্ঞাত রোগে অসুস্থ।

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত রোগে তিন স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সীতাইকুন্ডু নেসারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীরা হলো ৭ম শ্রেনীর সুখি খানম (১২), ৮ম শ্রেনীর সাজিয়া খানম (১৩) ও ৯ম শ্রেনীর নূসরাত জাহান (১৪)। অসুস্থ ছাত্রীদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সীতাইকুন্ডু নেসারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান মুকুল জানান, সকালে সীতাইকুন্ডু নেসারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ্যাসেম্বিলি চলছিল। এসময় মাথা ঘোরা, ব্যাথা ও বমি ভাব নিয়ে সুখি খানম, সাজিয়া খানম ও নূসরাত জাহান অসুস্থ হয়ে পরে। পরে তাদেরকে শিক্ষকরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পরে। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রেমানন্দ মন্ডল বলেন, এটি একটি গণ হিষ্টিরিয়া রোগ। চিকৎসা পেলে সবাই সেরে উঠবে। এ নিয়ে আতকিংত হবার কোন কারন নেই বলে তিনি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension