
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। বুধবার মেয়র প্রার্থী কামাল হোসেন শেখ পৌরসভার পশ্চিমপাড়, কয়খা, ফেরধরা, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন আতিকুজ্জামান খান বাদল, মিজানুর রহমান বুলবুল, কবিরুল ইসলাম রুনি, জাহিদুল ইসলাম।


