বাংলাদেশরাজনীতি

প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে (বিদিশা সিদ্দিক) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০০৮ সালে করা একটি প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তনভীর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি জানান, একটি প্রতারণার মামলায় বিদিশার নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড

পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension