আঞ্চলিক

কোটালীপাড়ায় শাপলালয় উদ্বোধন

রূপসী বাংলা কোটালীপাড়া প্রতিনিধি:

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা। এ উপজেলায় রয়েছে অসংখ্য বিল। এসব বিলে বর্ষা মৌসূমে প্রচুর লাল শাপলা ফোটে। হাজার হাজার দর্শনার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই শাপলা দেখতে আসে। দর্শনার্থীদের সুন্দর ভাবে বিল ঘুরে দেখার জন্য উদ্বোধন করা হল ‘শাপলালয়।

শনিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাপলালয়ের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য রিনা মন্ডল, ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, শেখ হাসিনা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, সহযোগী অধ্যাপক মিন্টু রায় উপস্থিত ছিলেন। এই শাপলালয়ে থাকছে দর্শনার্থীদের বিল দিয়ে চলাচলের জন্য কয়েকটি নৌকা। নির্মান করা হয়েছে শাপলা মাচাং ও ঘাটলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension