প্রধান খবরবাংলাদেশ

কোটা আন্দোলনে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। পরে এ বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে।

সরকারিভাবে পাওয়া ১৪৭ জন মারা যাওয়ার তথ্যটি আজ (রোববার) পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী বলে উল্লেখ করেন মন্ত্রী।

মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension