বিনোদন

কোরিয়ান ছবির রিমেকে সালমান

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: নতুন বছর শুরু হতেই ছবির সিরিজ বলিউড ভাইজান সালমান খানের হাতে। বর্তমানে চলছে তার ‘ভারত’ ছবির শুটিং। আলি আব্বাস জাফরের পরিচালনায় এই ছবিতে তার বিপরীতে রয়েছেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ‘ভারত’-এর কাজ শেষ হলেই শুরু হওয়ার কথা ‘দাবাং থ্রি’-এর কাজ।

তারই মধ্যে নতুন খবর, ২০১৫ সালে মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার ‘ভেটেরান’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন সল্লু মিয়া। এই ছবিটির স্বত্ব কেনার জন্যে আগ্রহী ছিল বহু স্টুডিও। কিন্তু বাজিমাত করেছেন অতুল অগ্নিহোত্রী ও নিখিল নমিত। কোরিয়ার প্রোডাকশন হাউজ সি জে এন্টারটেনমেন্ট থেকেেএই দুই প্রযোজক কিনে নিয়েছেন ছবির স্বত্ব।

এর আগে ‘বডিগার্ড’ ও ‘দাবাং’ সিরিজের দুই ছবিতে পুলিশের চরিত্রে দেখা গেছে সালমান খানকে। কোরিয়ান ছবির হিন্দি রিমেকেও তাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। তবে ‘দাবাং’ ছবির চুলবুল পান্ডে থেকে তিনি হবেন আরো স্টাইলিশ। শুভ ও অশুভর লড়াই দেখা যাবে স্ক্রিন জুড়ে। সালমানের বিপরীতে এ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য খোঁজ চলছে একজন তরুণ তুর্কির।

তবে আপাতত সালমানের ভাবনায় শুধুই ‘ভারত’। খান সাহেবের ক্যারিয়ারের খুব বড় একটি প্রজেক্ট এটি। গত বছর তার ‘রেস থ্রি’ ভালো ব্যবসা করেনি। ‘ভারত’ দিয়ে সেই দুঃখ ভুলতে চান ভাইজান। দক্ষিণ কোরিয়ার ‘ওড টু মাই ফাদার’-এর রিমেক সালমানের ‘ভারত’। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের রোজার ঈদে মুক্তি পাবে এই ছবি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension