ভারত

কোলকাতায় পুলিশ কমিশনারের মেয়ে পরিচয় দিয়ে বিপাকে

সোশ্যাল মিডিয়ায় কোলকাতা পুলিশ কমিশনারের মেয়ে পরিচয় দিয়ে বিপাকে পড়েছেন এক তরুণী। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

ওই তরুণীর নাম সুলগ্না ঘোষ। তার বাড়ি যাদবপুরের বিক্রমগড়ে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নেটমাধ্যমে সুলগ্না কখনও পুলিশ কমিশনার, কখনও কোলকাতা পুলিশের সার্জেন্ট, কখনওবা সাব ইন্সপেক্টরের মেয়ে বলে পরিচয় দিতেন।

বিষয়টি নজরে আসতেই ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন তারই এক পরিচিত ব্যক্তি।

জানা গেছে, ইনস্টাগ্রামে পুলিশের পোশাক পরে ছবি দিয়েছিলেন সুলগ্না। সেখানে প্রোফাইলে নিজেকে কোলকাতা পুলিশ কমিশনারের মেয়ে বলে উল্লেখ করেন তিনি। সেই ছবি পোস্টও করেছিলেন।

সুলগ্না পুলিশ সম্পর্কে নেটমাধ্যমে ভুল বার্তা ছড়াচ্ছে— এমন অভিযোগ তুলে কলকাতা পুলিশে অভিযোগ করা হয় সুলগ্নার বিরুদ্ধে।

কিন্তু সুলগ্নার দাবি— ইউটিউবে ভিডিও বানানোর জন্য তিনি পুলিশের পোশাক ভাড়া করেছিলেন। সেই পোশাক পরেই ছবি আপলোড করেছিলেন।

সুলগ্নার আরও দাবি— কলকাতা পুলিশে কোনো নারী সার্জেন্ট হয় না। তাই তিনি কোনো আইনবিরুদ্ধ কাজ করেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension