খেলা

ক্যারিবিয়ানে ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে বিরাটবাহিনী

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে কোহলি অ্যান্ড কোং৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার নাম ও নম্বর লেখা জার্সিতে প্রথমবার মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট দিয়েই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে নামছে ভারত৷

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজের আগে ফুরফুরে মেজাজে কোহলিরা৷ কারণ ইতিমধ্যেই তিন ম্যাচের টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে ভারত৷ পরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও ২-০ ব্যবধানে জিতেছে বিরাটবাহিনী৷ দলের পাশাপাশি বেশ কয়েকটি মাইলস্টোনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্যাপ্টেন কোহলি৷

প্রথম টেস্টে জিতলেই অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করবেন অধিনায়ক কোহলি। পাশাপাশি একটি সেঞ্চুরি করলেই অধিনায়ক হিসেবে ১৯তম শতরানের মালিক হবেন বিরাট৷ আর এর ফলে অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করবেন কোহলি৷

প্রায় সাত মাস পর টেস্ট খেলতে নামছে ভারত৷ চলতি বছরের প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছে ভারত৷ প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে টিম কোহলি৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কে বিরাট বলেন, ‘লোকেরা বলে টেস্ট ক্রিকেট আর প্রাসঙ্গিক নয় অর্থাৎ মৃতপ্রায়। কিন্তু আমি মনে করি গত দু’বছরে টেস্ট ক্রিকেটে নতুন মোচড় এসেছে। খেলাটি আরও বেশি প্রতিযোগিতামূলক হয়েছে এবং সেই সঙ্গে টেস্ট খেলায় এটা নতুন উদ্দেশ্য যোগ হতে চলেছে। এটা ঠিক সময়ে ঠিক পদক্ষেপ৷’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension