
আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র
ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে গুলি, নিহত ৪
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে রোববার এক পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারী বাড়ির পেছনের আঙ্গিনায় পারিবারিক জমায়েতে গুলিবর্ষণ করে। পুলিশ কর্মকর্তা বিল ডোলে জানিয়েছেন, এ হামলার ঘটনায় এখনও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এনবিসি নিউজ জানায়, ঘটনার সময় পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা বাড়ির উঠোনে ফুটবলে খেলা দেখছিল। সে সময় আড়াল থেকে এক বা একাধিক ব্যক্তি তাদের ওপর বন্দুক হামলা চালায়।



