প্রবাস

নিউইয়র্কে ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে সিএইচডিবিডি (সেন্টার ফর হিউম্যান ডেভালাপমেন্ট বাংলাদেশ) এর আয়োজনে আবারও শুরু হয়েছে দশ সপ্তাহব্যাপি ফ্রি কুইকবুকস এক্সেল, এবং ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা।১৭ই নভেম্বর, রবিবার ছিল ধারাবাহিক এই কর্মশালার প্রথমদিন।এদিন এলমহার্স্ট হাসপাতালের একটি সেমিনার কক্ষে বিকাল ৩:০০ থেকে -৬:০০পর্যন্ত এই কর্মশালাটি পরিচালিত হয়। ধারাবাহিক কর্মশালার প্রথমদিনের সূচনাপর্বে বক্তব্য রাখেন কর্মশালার মূলপ্রশিক্ষক, সিএইচডিবিডি-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মনজুর চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক ও কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস এর এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিনামূল্যে প্রদেয় উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী সদস্যদের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ ও প্রতিষ্ঠিত করাসহ অন্যদেরকে সাহায্য করার আহবান জানান । মনজুর চৌধুরী তার বক্তব্যে বলেন আমেরিকার স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিন এবং নিজেদের প্রশিক্ষিত করে সমৃদ্ধ হোন । তিনি বলেন ভবিষ্যৎ আরো নতুন নতুন কোর্স পরিচালনাসহ অনলাইনে বাংলাদেশের শিক্ষিত যুবকদের মধ্যেও এ ধরনের কর্মশালা সৃস্টির আশাবাদ প্রকাশ করেন. এছাড়াও বক্তব্য রাখেন সিপিএ মশিউর রহমান এবং নাজমুল হক সোহাগ, ডা. জাকিয়া জাহান । বক্তারা বলেন যে কোন সমস্যা নিরসনে কমিউনিটি একটিভিটিতে সক্রিয় থাকলে সমাধানের পথ খুজে পেতে সহজ হয় ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension