যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবদাহে নিহত ২

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবদাহ। এতে কমপক্ষে দুইজন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় নিখোঁজ হয়েছে আরো তিনজন। এছাড়া ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে হাজার হাজার মানুষ।

গত সোমবার ক্যালিফোর্নিয়ার শাস্তা কাউন্টিতে ‘কার ফায়ার’ নামের এই দাবদাহের সূত্রপাত। পরে প্রবল বাতাসের কারণে অল্প সময়ের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে কমপক্ষে ৫শ’ স্থাপনা, বহু গাছপালা ও গাড়ি। আরো হাজার হাজার ঘরবাড়ি ভস্মিভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে ৪৮ একর এলাকায় তা ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে এলাকা ছেড়ে পালিয়েছে ৩৭ হাজার বাসিন্দা।

দাবদাহে ইতিমধ্যে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের একজন হলেন দলকলকর্মী জেরমি স্টক এবং অন্যজন  হলেন অজ্ঞাতনামা এক বুলডোজার অপারেটর। এছাড়া দাবদাহে নিখোঁজ হয়েছেন এক বৃদ্ধা ও তার দুই নাতনি।

শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে ক্যালিফোর্নিয়ায় প্রায়ই দাবদাহ হয়ে থাকে। গতবছরই ভয়াবহ দাবদাহে এই অঙ্গরাজ্যে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension