
ক্রিকেটঈশ্বরের ছেলে যখন ফেরিওয়ালা
রূপসী বাংলা ডেস্ক:বিরাট কোহলিরা যখন লর্ডসের বাইশ গজে লড়াই করছেন, স্টেডিয়ামের ঠিক বাইরে ফেরিওয়ালার ভূমিকায় দেখা মিলল কিংবদন্তি ক্রিকেটারের পুত্রকে৷ কাঁধে ব্যাগ নিয়ে ডিজিটাল রেডিও বিক্রি করতে দেখা গেল সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরকে৷
লন্ডনে এমসিসি-র ইয়ং ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং করছেন অর্জুন৷ তার ফাঁকে লর্ডসের মাঠ কর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে এমসিসি-র প্রশংসা আদায় করে নিয়েছেন জুনিয়র তেন্ডুলকর৷ শুক্রবার বৃষ্টির পর খেলা শুরু হওয়ার ঠিক আগে লর্ডসের মাঠ কর্মীদের সঙ্গে হাত লাগান অর্জুন৷ সচিনপুত্রের সেই ছবি পোস্ট করে টুইটারে লর্ডস ক্রিকেট মাঠের ম্যানেজমেন্টের পক্ষে লেখা হয়েছে, ‘শুধু এমসিসি ইয়ং ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং নয়, গ্রাউন্ড স্টাফদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অর্জুন৷’
দিনের চারেক আগে লর্ডসে টিম ইন্ডিয়ার নেট প্র্যাকটিসে বোলিং করতে দেখা গিয়েছিল সচিন পুত্রকে৷ এজবাস্টনে বাঁ-হাতি ইংরেজ পেসার স্যাম কুরানের বোলিংরে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা৷ ব্যক্তিক্রম ছিলেন শুধু ক্যাপ্টেন কোহলি৷ ভারতের প্রথম ইনিংসে ৭৪ রান দিয়ে চাচ উইকেট তুলে নিয়েছিলেন কুরান৷ লর্ডসে দ্বিতীয় টেস্টে এই বাঁ-হাতি পেসারের মোকাবিলা করার জন্য নেটে অর্জুনের বাঁ-হাতি পেস বোলিং খেলেন বিরাটরা৷ নেটে মুরলী বিজয় ও বিরাট কোহলিকে বোলিং করেন অর্জুন৷
সম্প্রতি কিংবদন্তি ক্রিকেটার সচিনের ছেলে অর্জুন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ইয়ুথ টেস্ট সিরিজে দু’টি চারদিনের ম্যাচেও খেলেছেন৷ অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে নজর কাড়েন ১৮ বছরের বাঁ-হাতি পেসার৷ কিন্তু শুক্রবার ক্রিকেট মক্কায় অন্য কারণে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করলেন৷ বৃষ্টিবিঘ্নিত লর্ডসে বিরাট-রুটদের লড়াই শুরুর আগে গ্রাউন্ড স্টাফদের সাহায্য করতে এগিয়ে যান৷ আর শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিন এমসিসি-র সদস্য হিসেবে মাঠের বাইরে রেডিও বিক্রি করতে দেখা হলে অর্জুনকে৷
এ দৃশ্য দেখে অর্জুনের কাছে গিয়ে একটি রেডিও কেনেন টিম ইন্ডিয়ায় তাঁর বাবার সতীর্থ হরভজন সিং৷ তার পর অর্জুনের সঙ্গে তাঁর ছবি তুলে তা নিজের টুইটারে পোস্ট করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার৷ ছবির ক্যাপশনে ভাজ্জি লেখেন, ‘লুক হু সেলিং রেডিওস অ্যাট হোম অফ ক্রিকেট টুডে..সোল্ড ৫০ রাশ গাইজ অনলি ফিউ লেফট৷’
Look who selling radios @HomeOfCricket today.. sold 50 rush guys only few left 😜 junior @sachin_rt #Goodboy pic.twitter.com/8TD2Rv6G1V
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 11, 2018



