বাংলাদেশ

খালেদার সঙ্গে নাতনি-পুত্রবধূসহ স্বজনদের সাক্ষাৎ

রূপসী বাংলা ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা।

এদের মধ্যে ছিলেন খালেদার মেজো বোন সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, তার মেয়ে জাহিয়া রহমান, বড় ভগ্নিপতি রফিকুল ইসলাম, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বোন শাহিনা খান জামান ও খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দরের স্ত্রী নাসরিন ইস্কান্দর। তবে খালেদার কাছে ঘরের তৈরি খাবার পৌঁছাতে পারেনি তার পরিবার।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিকাল ৩টা ৪০ মিনিটে স্বজনরা কারাগারে প্রবেশ করেন। প্রায় দেড় ঘণ্টা পর তারা বিকাল ৫টা ১০মিনিটে কারাগার থেকে বেরিয়ে আাসেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension