
খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার প্রথম কদম: ড. জাফরুল্লাহ
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের কথা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন। সুষ্ঠু নির্বাচন করা সহজ। কারণ খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা আছে তা ফৌজদারি মামলা। তাকে জামিনে মুক্তি দেওয়া সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার প্রথম কদম।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন। সুষ্ঠু নির্বাচন করা সহজ, কারণ আমি বলেছি খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা আছে তা ফৌজদারি মামলা। বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে ঘায়েল করাই উদ্দেশ্য।
সাংবিধানিক সমস্যার কথা উল্লেখ করে ড. জাফরুল্লাহ বলেন, যে দুটো সাংবিধানিক সমস্যার কথা বলা হচ্ছে – আমি বলেছি এটার জন্য হয়ত একটা মিটিংয়ে হবে না। শাহদীন মালিক, আসিফ নজরুলের মত যারা আইনজ্ঞ, তাদেরসহ সরকার থেকে দুজন আইনজ্ঞকে নিয়ে ৪৮ ঘণ্টা সময় দিলে এসবের সুরাহা হতে পারে।



