
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে দৈনিক জাগরণের বগুড়া স্থানীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এই আসন থেকে সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন খালেদা জিয়া। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় খালেদা জিয়া ওই আসনে দাঁড়ান নি। একাদশ সংসদ নির্বাচনের আগে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য হয়েছেন। যদিও দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু বিধি অনুযায়ী খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।



