বাংলাদেশ

খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটবে না বিএনপি

রূপসী বাংলা নিউজ ডেস্ক: প্রতি বছর ১৫ আগস্ট দলের চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিন বড় আয়োজনে উদযাপন করে বিএনপি। কিন্তু ২০১৬ সাল থেকে বড় আয়োজনে বেগম জিয়ার জন্মদিন উদযাপন করছে না দলটি। এবারো খালেদা জিয়ার ৭৫তম জন্মদিনে কেক কাটা হবে না।

এমনকি এই দিনেও কোনো কর্মসূচি রাখেনি বিএনপি। তবে দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার ঢাকাসহ সারাদেশে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কেক কাটা হবে কি না- জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ জার্নালকে বলেন, কেক কাটা হবে না।

এদিকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে বিএনপি আগামী ১৬ আগস্ট শুক্রবার ঢাকাসহ সারাদেশে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পালনের কর্মসূচি পালন করেব।

সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও থানা ইউনিটকে কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension