প্রধান খবরবাংলাদেশরাজনীতি

খালেদা জিয়ার সাজা বাতিলে বিএনপির মানববন্ধন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক   রিপোর্ট :  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি।

আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

মানববন্ধনে অংশ নিতে সকাল সাড়ে ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ডভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। মানববন্ধনে পল্টন থানা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা আদালতের প্রতি আস্থাশীল ছিলাম ন্যায়বিচার পাব। কিন্তু আদালত সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। খালেদা জিয়ার আপিল খারিজ করে দুদকের আপিল গ্রহণ করে সাজা দ্বিগুণ করেছেন। এর মাধ্যমে খালেদা জিয়াকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে।’

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন উপস্থিত আছেন।মানববন্ধনে আসা নেতাকর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় বাতিলের দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ফরমায়েসি রায় মানি না মানব না’- ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। প্রেস ক্লাবের পূর্ব দিকে জলকামানের গাড়ি, সাজোয়াঁ যান ও প্রিজন ভ্যানও ছিল।

এরআগে মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার অন্য আসামিদের ১০ বছরের সাজা বহাল রয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension