প্রধান খবরবাংলাদেশরাজনীতি

খালেদা জিয়া এখন পর্যন্ত নির্বাচন করার যোগ্য আছেন: মির্জা ফখরুল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন।

সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের বিরতির সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতারা কে কী বললেন, তার ওপর খুব বেশি কিছু নির্ভর করে না। খালেদা জিয়া এখন পর্যন্ত নির্বাচন করার যোগ্য আছেন। তিনি নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।

বিএনপি মহাসচিব আরও বলেন, তফসিল ঘোষণার পরেও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। সরকার একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় না। নির্বাচন কমিশন এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারে নি।

সোমবার সকাল থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension