বাংলাদেশ

গণতন্ত্র না থাকলে গালিগালাজ করা যেত না

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকত, তাহলে বিএনপির নেতারা প্রকাশ্যে অগণতান্ত্রিক-অশ্রাব্য ভাষায় শেখ হাসিনা ও তার সরকারকে গালিগালাজ করতে পারত না। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

সোমবার রাজধানীর গুলিস্তানের নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এসব মিথ্যাচারের পরও তাদের  নয়াপল্টন অফিসে সংবাদ সম্মেলন বন্ধ হয়নি, পুলিশ হস্তক্ষেপ করেনি।

তিনি আরো বলেন, বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করে নিজেদের আত্মস্বীকৃত ‘উন্মাদ’, ‘দেউলিয়া’ ও ‘দুর্নীতিবাজ’ হিসেবে স্বীকার করে নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension