বাংলাদেশ

গণস্বাস্থ্যের কিট না নেওয়ার কারণ জানাল ঔষধ অধিদফতর

বিশ্বের কোনও দেশেই করোনাভাইরাস পরীক্ষায় উদ্ভাবিত র‍্যাপিড কিট অনুমোদন দেয় নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ কারণেই গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট গ্রহণ করে নি সরকার।

করোনা টেস্ট কিট নিয়ে আজ ২৭ এপ্রিল সোমবার সচিবালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, করোনা টেস্ট কিট উৎপাদন বাধাগ্রস্ত করা হয়েছে বলে গণস্বাস্থ্যের অভিযোগ সত্য নয়। সরকার শুরু থেকে সহযোগিতা করছে, এখনও করতে প্রস্তুত।

সোমবার বেলা ১২ টা ৩০ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এই সম্মেলন হয়। কোভিড-১৯ পরীক্ষার কিট সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যে কোনও আবিষ্কারের বিষয়টি পরীক্ষা শেষেই যথাযথ অনুমোদন নিতে হয়। সেটি না করেই হন্তান্তর অনুষ্ঠান করা হয়েছে। গণস্বাস্থ্যের হস্তান্তর অনুষ্ঠানটি মূল কিটের ছিল না। সেটি ছিল পরীক্ষামূলক কিটের হস্তান্তর। কিট তৈরির পুরো প্রক্রিয়া শেষেই হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে ঘুষ দেয়ার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ড. জাফরুল্লাহ’র বক্তব্য আপত্তিকর। অসত্য তথ্য উপস্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরকে হেয় প্রতিপন্ন করেছেন তিনি।

 

শনিবার বিকালে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকে গণস্বাস্থ্য কেন্দ্র। ওই সম্মেলনে সরকারের কোনও প্রতিনিধি যায় নি। এই কিট গ্রহণ করে নি ঔষধ প্রশাসন অধিদফতর।

ওই অনুষ্ঠানে না যাওয়া প্রসঙ্গে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক বলেন, গাইডলাইন না মেনে অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য। এ কারণে ওই অনুষ্ঠানে যাওয়া হয় নি।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension