বিনোদন

‘গদর ২’ দিয়ে স্টিভেন অ্যালান স্পিলবার্গের কাতারে নাম লেখালেন অনিল শর্মা

হলিউডের সফল পরিচালক স্টিভেন অ্যালান স্পিলবার্গ অন্যদিকে বলিউডের জনপ্রিয় পরিচালক অনিল শর্মা। সম্প্রতি দীর্ঘ ৪০ বছর পর সিনেমা নির্মান করেও অ্যালান স্পিলবার্গের কাতারে প্রথম বলিউড পরিচালক হিসাবে নিজের নাম লেখালেন অনিল।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’ সিনেমাটি চলতি বছরের ১১ আগস্ট মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। এ পর্যন্ত ৪৬২ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে সিনেমাটি। অথচ পরিচালক অনিল তার এই কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন দীর্ঘ ৪০ বছর পর বিরতির পর।

একই পরিসংখ্যান দেখা যায়, হলিউডের জনপ্রিয় পরিচালক স্টিভেন স্পিলবার্গের ক্যারিয়ারেও। ১৯৭৪ সালে ‘জজ’ সিনেমা মুক্তির দীর্ঘ ৪০ বছর পর দর্শকদের সামনে স্পিলবার্গ হাজির হন তার পরিচালিত সিনেমা ‘রেডি প্লেয়ার ওয়ান’ নিয়ে।

‘জজ’ সিনেমা যেমন বক্স অফিসে ঝড় তোলে, দীর্ঘ ৪০ বছর পর ‘রেডি প্লেয়ার ওয়ান’ সিনেমাও একইভাবে ঝড় তোলে দর্শক হৃদয়ে। হলিউডের সেই পরিচালকের নজির এবার মিলেছে বলিউডের পরিচালক অনিলের মাঝে। তাই একই কাতারে হলিউডের স্পিলবার্গের নামের সঙ্গে এখন শোভা পাচ্ছে ভারতীয় এ

আকাশচুম্বী সাফল্য পেয়েছে ‘গদর ২’। কিন্তু সিনেমা মুক্তির আগে থেকে শুরু করে এখনো পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে অভিযোগ নায়িকা আমিশা প্যাটেলের। গদর-এর সময় এবং গদর-২ এর সময়ও নাকি পরিচালক আর নায়িকার সম্পর্ক ভালো ছিলো না।

বলিউড ইন্ডাস্ট্রিতে দমকা হাওয়া নিয়ে এসেছে ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। তার হুঙ্কারে এবার হার মেনেছে শাহরুখ, প্রভাসের মতো জনপ্রিয় তারকারা! ব্যক্তি জীবনে ৩০ বছরের তিক্ততার সম্পর্ক এ দুই তারকার!

বলিউড ইন্ডাস্ট্রির দুই সফল অভিনেতা ধর্মেন্দ্র পুত্র সানি দেওল আর বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু আপনি কি জানেন, ব্যক্তি জীবনে ৩০ বছরের তিক্ততার সম্পর্ক এ দুই তারকার মধ্যে।

সানি-আমিশার ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা ‘গদর ২’। আর বলিউড বক্স অফিসে এ সিনেমার ঝড় যেন থামছেই না। মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ব্রেক করে চলেছে সিনেমাটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension