অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরবাংলাদেশ

গাজীপুরে বিগবস কারখানার গোডাউনে আগুন দিয়েছেন শ্রমিকরা

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে আগুন দিয়েছেন শ্রমিকরা।

আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাশিমপুর থানায় বিগবস নামে একটি ফ্যাক্টরির গোডাউনে পার্শ্ববর্তী কারখানার আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।’

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে উল্লেখ করে আবদুল্লাহ আরেফিন বলেন, ‘আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension