বিনোদন

গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন

ভারতীয় গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২। স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রাম দেয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন।

পঙ্কজ উদাসের জনসংযোগ কর্মকর্তা জানান গায়ক গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না।কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জানার পর সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। পঙ্কজের মতো একজন গজল গায়কের চলে যাওয়া ভক্তদের মন খারাপ। সোশ্যাল মিডিয়ায় চোখের জলে গায়ককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

পঙ্কজ উদাস ভারতের গুজরাতে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। এরপর ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে। বাংলা ‘গোলাপ ঠোটে রঙিন হাসি’, ‘চোখে চোখ রেখে’, ‘তোমার চোখেতে ধরা’ ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension