যুক্তরাষ্ট্র

গায়ে আগুন লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মার্কিন আইনজীবীর

রূপসী বাংলা ডেস্ক:জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদের সময় নিউইয়র্কের এক পার্কে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ৬০ বছর বয়সী  মার্কিন আইনজীবী ডেভিড বাকেল। এরপর ব্রুকলিনের প্রস্পেক্ট পার্কে পাওয়া যায় বাকেলের মরদেহ। মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুটে আইনজীবী বাকেল লিখেছেন, ‘জৈব জ্বালানি ব্যবহার করে মানবজাতি পৃথিবীর যে ক্ষতি করেছে তারই প্রতীকী প্রতিফলন হবে তার এই মৃত্যুতে।’ খবর সিএনএন’র।

ডেভিড বাকেল তার চিরকুটে লিখেছেন, ‘অধিকাংশ মানুষই এখন দূষিত বায়ু গ্রহণ করে এবং সময়ের আগেই মারা যায়। আমরা আমাদের কত বড় ক্ষতি করছি তা জৈব জ্বালানি দিয়ে আমার এই অকাল মৃত্যুর মাধ্যমে প্রতিফলিত হবে।’ সমকামী ও হিজড়াদের অধিকার আদায়-সংক্রান্ত আইনি কার্যক্রমের জন্য খ্যাতনামা ছিলেন বাকেল। পরে তিনি একাধিক পরিবেশবাদী সংঘের সঙ্গে কাজ করেছেন। পত্রিকাটি জানিয়েছে তার দেহ খুঁজে পাওয়ার আগে একাধিক সংবাদ সংস্থার কাছে এই চিরকুট মেইল করেন এই আইনজীবী।

সুইসাইড নোটে আরো লিখেন, ‘যেসব অন্যায়ের প্রতিবাদ করার আর কোনো পথ খোলা থাকে না সেসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এর আগেও নিজেদের জীবন উৎসর্গ করেছেন অনেকে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension