প্রধান খবরবাংলাদেশ

গুজব সৃষ্টির অভিযোগে ডাক্তার আটক

চট্টগ্রামে করোনাভাইরাসে মৃত্যু নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে ডা. ইফতেখার আদনান নামের এক ডাক্তারকে আটক করেছে পুলিশ।
 
ওই চিকিৎসক চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
 
আজ শনিবার বিকেলে তাকে নগরীর নগরীর প্রবর্তক মোড় থেকে আটক করে পুলিশ।
 
সম্প্রতি, করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ৩৫ সেকেন্ডের ভয়েস ম্যাসেজ।
 
যেখানে রোহান নামের এক ব্যাক্তির সাথে কথা বলতে শোনা যায় একজনকে, যিনি পেশায় ডাক্তার বলে মনে হচ্ছিল। অডিওতে রোহানকে সতর্ক করা হচ্ছিল।
 
ওই অডিওতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সেই ভয়েস ম্যাসেজটি ছিল গুজব।
 
 
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ বক্তব্যের কোনো ভিত্তি পান নি বলে গণমাধ্যমকে জানান।
 
এরপরই, আইনশৃঙ্খলা বাহিনী গুজব সৃষ্টিকারীর সন্ধানে নামে। প্রথমে তারা গুজব সৃষ্টিকারী ওই ব্যক্তিকে শনাক্ত করে।
 
পরে অভিযান চালিয়ে নগরীর প্রবর্তক মোড় থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত ডাক্তার ইফতেখার আদনান চট্টগ্রাম মেডিকেল সেন্টারে কর্মরত রয়েছেন।
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension