যুক্তরাষ্ট্র

‘গুরুত্বের সঙ্গে সব কথা লিখে রাখি’, বাইডেনের মন্তব্যের জেরে রাশিয়া

পোল্যান্ডের ওয়ারসতে শনিবার ইউক্রেনের শরনার্থীদের সামনে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পুতিন ক্ষমতায় থাকতে পারেন না।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভকে সোমবার সাংবাদিক সম্মেলনে কথা বলতে আসলে তাকে প্রশ্ন করা হয়, পুতিনকে নিয়ে বাইডেনের সেই মন্তব্য নিয়ে।

এ প্রশ্নের জবাবে মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, নিশ্চিতভাবে এরকম মন্তব্য চিন্তার উদ্রেগ করছে। আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্য গভীরভাবে পর্যালোচনা করব।

তিনি আরও বলেন, আমরা গুরুত্বের সঙ্গে সব কথা লিপিবদ্ধ করে রাখি এবং এটি করেও যাব।

এদিকে শুক্রবার দুইদিনের সফরে পোল্যান্ডে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

পোল্যান্ড সফরেই তিনি পুতিনকে প্রথমে কসাই নামে অভিহিত করেন। এরপর তিনি মন্তব্য করে বসেন, পুতিন ক্ষমতায় থাকতে পারেন না।

বাইডেনের এমন মন্তব্যকে রাশিয়া ভালোভাবে নেয়নি। তারা বিবৃতিতে জানায়, রাশিয়ায় ক্ষমতায় কে থাকবে তা নির্ধারণ করবে রাশিয়ার জনগণ। বাইডেন নন।

শুধু যে রাশিয়া বাইডেনের এ মন্তব্যকে ভালোভাবে নেয়নি তা নয়। পশ্চিমা দেশগুলোও এতে বিব্রত হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হুশিয়ারি দিয়েছেন, কথার কারণে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে।

সূত্র: সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension