খেলা

গেইল, ডিভিলিয়ার্স ও রাসেলকে টপকে গেলেন ধোনি

রূপসী বাংলা ডেস্ক:এবারের আইপিএলে ওভার বাউন্ডারি মারার ক্ষেত্রে ক্রিস গেইল ও এবি ডিভিলিয়ার্সকে টপকে গেলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। চলতি আইপিএলে পুরানো ছন্দে দেখা গিয়েছে ধোনিকে। ৯ টি ইনিংসে এখনও পর্যন্ত ২৪ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। কিংস ইলেভেন পঞ্জাবের গেইল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিভিলিয়ার্স ও কলকাতা নাইট রাইডার্সের অ্যান্দ্রে রাসেল এখনও পর্যন্ত ২৩ টি করে ছক্কা মেরেছেন।
সাম্প্রতিক অতীতে ধোনিকে টি ২০ তে ব্যাট হাতে সেভাবে পারফর্ম করতে পারছিলেন না ধোনি। কিন্তু এবারের আইপিএলে ফের বিধ্বংসী মেজাজেই পাওয়া গিয়েছে মাহিকে।
গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের ইনিংসের ১২ তম ওভারে ব্যাট করতে নামেন ধোনি। সুরেশ রায়না আউট হওয়ার পর খেলতে নামেন ধোনি। নাইট ব্রিগেড যখন স্পিনারদের দিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে। সুনীল নারাইনের বলে ফিরে যান অম্বাতি রাইডুও। সেই সময় মনে হচ্ছিল, চেন্নাইকে অল্প রানেই হয়ত বেঁধে রাখতে পারবে কলকাতা।
কিন্তু ওই সময়ই জ্বলে উঠলেন ধোনি। চারটি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি।
১৫.৫ ওভারে শিবম মাভির বল মিড উইকেট বাউন্ডারির বাইরে ফেলে দিলেন ধোনি।
পরের ওভারে মিচেল জনসনের বলে দুটি ছক্কা মারেন তিনি। একটি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে এবং অন্যটি লং অনের উপর দিয়ে।
১৭ তম ওভারে কুলদীপের বলে পুল করেন ধোনি। ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারিতে শুভমান গিলের হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায় বল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension