
গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন
রূপসী বাংলা গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যবসায়ী কাজি আরিফ হোসেন হত্যার রহস্য উদঘাটন করেছে কাশিয়ানী থানা পুলিশ।
গত সোমবার পুলিশ কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকার নিজ বাড়ি থেকে ব্যবসায়ী কাজি আরিফ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাজি আরিফ হোসেনের স্ত্রী ও শ্বশুরকে আটক করে । কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, কাজি আরিফের স্ত্রী ফারজানা ইসলাম কেয়া হত্যাকাণ্ডের সব বিষয় পুলিশের কাছে স্বীকার করেছে।
তার তথ্যানুসারে মুকসুদপুর সার্কেলের সিনিয়র এএসপি হোসাইন মোহাম্মদ রায়হান ও মামলার আও এস.আই মো. ফারুক হোসেনকে নিয়ে তিনি খুলনা জেলার দৌলতপুর দেওয়ানা দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে কাজি আরিফ হত্যাকাণ্ডে জড়িত মো. তন্ময় হোসেন মোড়লকে গ্রেফতার করেছেন। তন্ময় মোড়ল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে
নিহত কাজি আরিফ হোসেনর ভাই মো. কাজি গালিব হোসেন বাদী হয়ে কাশিয়ানী থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।



