বাংলাদেশ

গ্রেপ্তারের পরদিনই জামিন পেলেন তাসভীর

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বনানীর এফ আর টাওয়ারের মালিকদের মধ্যে অন্যতম তাসভির উল ইসলামকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। অবৈধভাবে ভবনটি সম্প্রসারণের অভিযোগে মামলার আসামি তাসভিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছিল।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আসামি তাসভীরকে জামিন দেন।

তাসভিরের বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক কে এম ইমরুল কায়েস ২৯ আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

শুনানির সময় তাসভিরের আইনজীবী এহসানুল হক সমাধি আদালতকে বলেন যে তার মক্কেল হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছেন। আর জামিন আবেদনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর মোশাররফ রহমান কাজল বলেন, ভবনের নকশা পাল্টানোর সঙ্গে সরাসরি যোগ রয়েছে তাসভিরের। জামিন পেলে তিনি তদন্ত কাজে বাধা তৈরি ও মামলার আলামত নষ্ট করতে পারেন।

একই বিবেচনায় এর আগে অপর একটি মামলায় তাসভিরকে জামিন দেন মুখ্য মহানগর হাকিমের আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension