
ভারত
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বর্ষা বয়ে আনবে ভারতে
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারতীয় উপকূলের কাছাকাছি। গতকাল মঙ্গলবার সকালের দিকে গোয়া রাজ্যের উপকূল থেকে এটি ৮৯০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) গতকাল জানায়, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এটি। বিশেষজ্ঞরা বলছেন, এ ঝড়ের মধ্য দিয়ে ভারতে বৃষ্টি তথা বর্ষা মৌসুমের শুরু হতে পারে।
বেসরকারি পূর্বাভাস প্রদানকারী সংস্থা স্কাইমেট ওয়েদার জানায়, আজ ও আগামীকাল ভারতে মৃদু ও শান্তভাবে বর্ষার সূচনা হতে পারে। তবে আরব সাগরের শক্তিশালী আবহাওয়াব্যবস্থা দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার বাইরে বর্ষার প্রবেশে ব্যাঘাত ঘটাতে পারে।
সূত্র : এনডিটিভি



