আন্তর্জাতিক

চাপের মুখে সুর নরম করলেন বরিস জনসন

২০২০ সালে যখন ব্রিটেনে প্রথম করোনা ছড়িয়ে পড়ল তখন দেশটিতে আরোপ করা হয় কঠোর লকডাউন। সাধারণ মানুষের চলাচল একদম সীমিত করে দেওয়া হয়।

কিন্তু এই সময়টায় পুরো দেশকে লকডাউনে অবরুদ্ধ করে রাখলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জন্মদিন পালনসহ বেশ কয়েকটি পার্টি করেন।

তার পার্টি করার বিষয়গুলো সামনে আসার পর তদন্ত শুরু হয়। তদন্ত করেন সু গ্রে। আর তদন্তে বরিসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলে।

এতদিন বিষয়গুলো অস্বীকার করে আসছিলেন বরিস। সঙ্গে বলে আসছিলেন নিয়ম মেনেই পার্টিগুলো হয়েছে।

তবে আজ ব্রিটিশ পার্লামেন্টে সুর নরম করেছেন প্রধানমন্ত্রী। তিনি সকলের কাছে এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

ব্রিটিশ সংসদে এ ব্যপারে বরিস বলেন, আমি সবার আগে বলতে চাই আমি দুঃখ্যিত। আমি দুঃখিত যে জিনিসগুলো আমরা সঠিকভাবে করতে পারিনি তার জন্য। এই মহামারী সকলের জন্য বেশ কঠিন ছিল। আমি বুঝতে পারি মানুষ যে কতটা ক্ষুব্ধ হয়েছে।

এদিকে সংসদে দুঃখ প্রকাশ করলেও বিরোধী দলের সদস্যরা বরিসের পদত্যাগ দাবি করছেন। শেষ এখন তিনি কতদিন সংসদে টিকে থাকতে পারেন সেটিই দেখার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension