
প্রধান খবরবাংলাদেশ
‘চা শিল্পকে উন্নত করার পদক্ষেপ জাতির পিতা নিয়েছিলেন’
রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে চা শিল্পকে উন্নত করার পদক্ষেপ জাতির পিতা নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় চা শ্রমিকদের ওপর অনেক অত্যাচার হয়েছিল। যুদ্ধের পর এখাত পুর্নগঠনেও তিনি ভূমিকা নিয়েছিলেন। ভুর্তুকী দিয়েছিলেন যাতে নতুন চা বাগান গড়ে উঠে। আমাদের জাতির পিতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
রবিবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিডি প্রতিদিন



