আন্তর্জাতিক

চীনে সন্তানের খারাপ আচরণের জন্য বাবা-মাকে শাস্তি দিতে আইন

শিশুদের মধ্যে খুব খারাপ বা অপরাধমূলক আচরণ পেলে অভিভাবকদের তিরস্কার এবং অভিভাবকদের পারিবারিক শিক্ষা নির্দেশিকা কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছে চীনা আদালত। নতুন পারিবারিক শিক্ষা প্রচার আইনের খসড়া অনুযায়ী এই আইন প্রয়োগ করা হবে।

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের মুখপাত্র জাং তিয়ে ওই বলেন ‘শিশু-কিশোরদের খারাপ ব্যবহারের অনেক কারণ আছে। এর পেছনের অন্যতম কারণ হলো পারিবারিক শিক্ষার যথাযথ অভাব।’ এই সপ্তাহে এনপিসির স্ট্যাডিং কমিটির সেশনে খসড়া পারিবারিক আইন উত্থাপন করা হবে’।

আইন কার্যকরের লক্ষ্যে চীনের রাজধানী বেইজিং এ বছর শিশু-কিশোরদের নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইন গেমসে আসক্তি কমাতে শুধুমাত্র বন্ধের দিন এক ঘন্টা করে গেমস খেলার অনুমতি দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

শিশুদের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষার ভার কমাতে বাড়ির কাজ এবং প্রাইভেট টিউশনি নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে ছেলে শিশুদের ‘পুরুষোচিত’ আচরণ করতে বলেছে চীন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension