প্রধান খবরবাংলাদেশ

চীন থেকে ৩৭০ জন বাংলাদেশি দেশে ফিরতে চান

করোনাভাইরাসের কারণে চীনে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
 
তিনি বলেছেন, ‘চীন থেকে ৩৭০ জন বাংলাদেশি দেশে ফিরতে চান। আমরা তো তাদের আনতে রেডি। যখনই তারা আসতে চাইবে এবং চাইনিজ সরকার এ্যালাও করবে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। শুনেছি কোনও কোনও দেশ তাদের কূটনীতিকদের নিয়ে গেছে সেই ফাঁকে যদি অন্য কাউকে নিয়ে যায় সেটা জানি না।’
 
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘আমাদের যারা ছেলে-মেয়ে আছে প্রায় ৩৭০ জনের তালিকা করা হয়েছে। ২২টা প্রতিষ্ঠানে ওরা ছড়িয়ে আছে। বিশেষ করে উহানের কথা বলছি, এমনিতেই চাইনিজরা যেটা করেছে সেটা হচ্ছে তাদের অসুখ-বিসুখ হলে চাইনিজ সরকার চিকিৎসা দিবে। আর আমরা এখানে মোটামাটিভাবে রেডি।’
 
তিনি আরও বলেন, ‘তাদের আসার সিদ্ধান্ত হলে উহান থেকে বাস যোগ আনতে হবে এয়ারপোর্টে, ৩৭০ জন হলেও আমাদের ৪১৯ জনের কমার্শিয়াল ফ্লাইট আছে। আমরা সেটা পাঠিয়ে দেব। তবে চাইনিজরা সময় নির্ধারণ করে দিবে। তারপরই আমরা ফ্লাইট পাঠাব।’
 
বিষয়টি চাইনিজদের ওপর নির্ভর করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘ওনাদের ওপরই নির্ভর করছে। চীন সরকারের উপর মাতাব্বরি করতে চাই না। তবে এটুকু বলি যে, কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী তারা আবার বলেছে আসবে না। ১৫ জন শিক্ষার্থী বলছে যে, তারা দেশে এসে অসুস্থ হলে দেশের অমঙ্গল হবে। তাই তারা দেশে আসতে চান না।
 
৩৭০জন আসলে তো অসুখ-বিসুখের আশঙ্কাটা থেকে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। তারা ফিরলে আমরা আলাদাভা রাখব এবং অভজার্ব করব।’
 
বিভিন্ন দেশ বিভিন্ন আইল্যান্ডে তাদের রাখার ব্যবস্থা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের তো সে ব্যবস্থা নেই। তবে আমরা হাসপাতালে রাখব। কোনও হাসপাতালে রাখার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করবে। আনার দায়িত্ব আমাদের। আনার পর দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের।’
 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও কোন করোনাভাইরাস ধরা পড়ে নি। এখন পর্যন্ত চীন ভ্রমণের কোনও নিষেধাজ্ঞার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নি। আমরা আতঙ্কিত হতে চাই না।’
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension