
জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অন আর্থ’ পুরস্কারে সম্মানিত নরেন্দ্র মোদী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ‘চ্যাম্পিয়ন অন দ্য আর্থ’ পুরস্কারে সম্মানিত করা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ পরিবেশরক্ষায় অনুপ্রেরণামূলক কাজের জন্য মোদীকে পুরস্কৃত করল রাষ্ট্রসংঘ৷ পরিবেশরক্ষায় এটিই রাষ্ট্রসংঘের সর্বোচ্চ পুরস্কার৷ মোদী ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস থেকে টুইট করা হয়৷ সেখানে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সহ পরিবেশ রক্ষায় একাধিক বিষয়ে নীতি নির্ধারণের জন্য এম্যানুয়েল ম্যাঁক্রন ও নরেন্দ্র মোদীকে সম্মানিত করা হয়েছে৷
PM @narendramodi has been awarded the prestigious @UN Champions of the Earth Award.
President @EmmanuelMacron and Shri Modi have been awarded in the Policy Leadership category, for their efforts regarding the International Solar Alliance. https://t.co/zSNk3lS3uy
— PMO India (@PMOIndia) September 26, 2018



