বাংলাদেশ

ছেলের সামনে বাবাকে হত্যা: পল্লবীতে এক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়ার মামলার আসামি মুনির হোসেনের (২১) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

আজ রোববার সকালে পল্লবী থানার উপ-পরিদর্শক আকলিমা বেগম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকার ভেতরে আসামি ধরতে গেলে পুলিশের সঙ্গে আসামির গোলাগুলি হয়। সেসময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

‘নিহত মুনির মামলার এজহারভুক্ত আসামি ছিলেন’ বলেও জানিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension