
জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে যুক্তরাষ্ট্র যুবলীগ কাজ করবে।
রূপসী বাংলা ডেস্ক: আগামী ২৩ সেপ্টেম্বর ২০১৮ যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৩ তম সাধারন পরিষদের অধিবশনে যোগদান উপলক্ষে শেখ হাসিনার আগমন কর্মসূচিকে সফল করার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মীসভা ১০ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ,পালকি পার্টি সেন্টার এ অনুষ্টিত হয় । নিউইয়র্ক স্টেট যুবলীগের সাবেক সভাপতি ,বর্তমান যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম যুগ্ন আহবায়ক শেখ জামাল হোসাইন এর সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ,বর্তমান যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম যুগ্ন আহবায়ক মোঃ সেবুল মিয়ার পরিচালনায় নেত্রীবৃন্দরা বলেন রাষ্ট্রনায়ক শেখহাসিনার আগমনের দিন বিমান বন্দর থেকে শুরু করে প্রতিটি অনুষ্টানে প্রতিটি জায়গায় যুক্তরাষ্ট্র যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে ছায়ার মত পাশে থাকবে,নেত্রী যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে যদি জামাত বি এন পি কোনধরনের নাশকতা বা অপপ্রচার চালানোর চেষ্টা করে তাহলে বিগত দিনের মত তাদের কে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র যুবলীগই যথেষ্ট ।

এর পাশাপাশি প্রতিটি বক্তা যুক্তরাষ্ট্র যুবলীগের দীর্ঘদিনের বিবাদমান সমস্যার সমাধান করে শীঘ্রই পরিক্ষিত ও পরিশ্রমী কর্মীদের মুল্যায়ন করে মেয়াদ উত্তীর্ণ কমিটিকে ভেংগে দিয়ে একটি নতুন কমিটি উপহার দেওয়ার আহবান জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যন জনাব ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক জনাব হারুনুর রশিদ এর কাছে।এসময় বক্তারা যুক্তরাষ্ট্র আওয়ামীলিগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এর প্রতি হুশিয়ার উচ্চারন করে বলেন দুই বৎসর আগে আপনার দেওয়া লিখিত কমিটমেন্ট এর বাহিরে গিয়ে প্রানপ্রিয় নেত্রীর সংবর্ধনা অনুষ্টান এবং নেত্রীর যুক্তরাষ্ট্রে অবস্হানকালীন সময়ে ইচ্ছাকৃতভাবে যদি ১/১১ এর পরিক্ষিত যুবলীগের নেত্রীবৃন্দদের কে সঠিক মুল্যায়ন না করে কোনোধরনের স্হলচাতুরীর আশ্রয় নেন তাহলে হাজার হাজার ত্যাগি যুবলীগ কর্মীরা যদি কোনো অপ্রতিকর ঘটনা ঘটায় এর সম্পুর্ন দায়বার আপনাকেই নিতে হবে।অনুষ্টানে অন্যান্যর মধ্য আরো বক্তব্য রাখেন ,যুগ্ন আহবায়ক রহিমুজাম্মান সুমন ,যুগ্ন আহবায়ক ইফজাল চৌধুরী ,যুগ্ন আহবায়ক রিন্টু লাল দাস ,যুগ্ন আহবায়ক হেলিম উদ্দিন । যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য রেজা আব্দুল্লাহ ,শাহীন কামালী , জাকির হোসাইন ,নুরুল ইসলাম ,সাদিক । পেনসিলভেনিয়া স্টেট যুবলীগের সভাপতি আলীম উদ্দিন । নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ,সহ সভাপতি ওলিউর রাহমান চৌধুরী ,ফরহাদ ,সাধারণ সম্পাদক সুয়েব আহমদ ,সাংগঠনিক সম্পাদক মিজানুর রাহমান চৌধুরী ,প্রচার সম্পাদক মিশু ,কীড়া সম্পাদক সাবলু ,সদস্য হাসনাত ,ইমরুল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রাহমান প্রমুখ । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর উপদেষ্টা ডাঃ প্রদীপ রঞ্জন কর , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর উপদেষ্টা জয়নাল আবেদীন , আরও বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর আইন বিষয়ক সম্পাদক বখতিয়ার ,যুবলীগের সাবেক সভাপতি বর্তমান আওয়ামীলীগ এর মানবদিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ ,যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আওয়ামীলীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম । হীরা সদস্য যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ।মহানগর আওয়ামী লীগ এর ভারপাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু । সাংগঠনিক সম্পাদক শিবলী সিদ্দিকী ,মাহফুজ ,সুমন শেখ হাসিনা মঞ্চ সভাপতি কায়কোবাদ প্রমুখ ।



