আঞ্চলিকরাজনীতি

জমি নিয়ে বিরোধে সোনাগাজীতে ছাত্রদল নেতার হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষরা

ফেনীর সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মাইনুল হকের (২৭) হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের থাকখোয়াজের লামছিতে মাইনুল হকের মালিকীয় মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তের পরিবার সূত্রে জানা যায়, সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মইন উদ্দিন মিজি বাড়ির মাহমুদল হক ছুট্টুর ছেলে, উপজেলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মাইনুল হক গংদের সাথে তার জ্যাঠা মৃত গোলাম মাওলার ছেলে, স্থানীয় আ.লীগ নেতা শফিকুল ইসলাম গংদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। দুপুর ১২টার দিকে মাইনুল হক তার মৎস্য খামারে যান।

সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ স্থানীয় আ.লীগ নেতা শফিকুল ইসলাম, তার ভাই ইকবাল মাওলা, জাফর মাওলা, মো. সুজন মাওলা ও তাদের ৪-৫ জন ভাড়াটে সন্ত্রাসী মাইনুল হকের ওপর অতর্কিত হামলা করে। তাকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ডান হাত ও ডান পা ভেঙে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension