যুক্তরাষ্ট্র

জাতিসংঘের আফগানিস্তান দপ্তরে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বক্তব্য

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জাতিসংঘের দপ্তরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্রুত দেশটিতে সহিংসতা বন্ধের আহ্বান জানায় হোয়াইট হাউস।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক আইনে জাতিসংঘের বেসামরিক কর্মী ওপর আক্রমণ নিষিদ্ধ।

এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি হোয়াইট হাউসের তরফ থেকে আফগান জনগণ যেন আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবেই শান্তি ও নিরাপত্তা ফিরে পান, সেই লক্ষ্যে তাৎক্ষণিক সমঝোতার আহ্বান জানান।

শুক্রবারের ওই হামলায় জাতিসংঘের এক নিরাপত্তারক্ষী নিহত এবং আরও কয়েক জন আহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি কানকো এই হামলার হোতাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, হামলায় জাতিসংঘের কোনো কর্মীর ক্ষতি হয়নি।

জাতিসংঘের কর্মীদের দাবি, পূর্ব পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে, হামলাকারীরা জাতিসংঘ দপ্তরের প্রবেশপথে গুলি চালায় ও গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে শুক্রবার থেকেই হেরাতে আফগান বাহিনীর সাথে তালেবানের তীব্র লড়াই চলছে বলে স্থানীয় তোলো নিউজের প্রতিবেদক জানিয়েছেন। তালেবান অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরের দক্ষিণ অংশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন তিনি। শহরটির অন্তত পাঁচটি পৃথক স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে। তবে এর মধ্যে জাতিসংঘের দপ্তর ছিল কী না তা জানা যায় নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension