বাংলাদেশশিক্ষা

জাবিতে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রলীগ নেতাসহ আটক ৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মোস্তাফিজসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।

মূল অভিযুক্তের নাম মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তবে ঘটনার পরেই তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এর আগে, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে জঙ্গলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব পরিচিত হওয়ায় ঐ দম্পতিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়ানোর কথা বলে ডেকে আনে মামুন। এক পর্যায়ে কৌশলে ভুক্তভোগীর স্বামীকে মীর মশাররফ হোসেন হলে A ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখে।

পরে ভুক্তভোগীকে স্বামীর কাছে নেয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

এ ঘটনা জানাজানির পর শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলের সামনে বিক্ষোভ শুরু করেন। এ দিকে হল থেকে পালিয়ে যেতে মোস্তাফিজুরকে সহযোগিতা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাগর সিদ্দিকী ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাব্বির, যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তারাও মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension