খেলা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল দ. আফ্রিকা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। শনিবার সিরিজের শেষ ম্যাচে চার উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ১২০ রানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

শনিবার পার্লে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন শন উইলিয়ামস। ৪০ রান করেন ব্রেন্ডন টেইলর। ২৮ রান করেন অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ডেল স্টেইন ৩টি, ইমরান তাহির ২টি, কাগিসো রাবাদা ৩টি ও আন্দিল ফেহলাকওয়েও ২টি করে উইকেট শিকার করেন।

পরে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ছয় উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে ৬৬ রান করেন রেজা হেন্ডরিকস। ৫৯ রান করেন হেনরিক ক্লাসেন। ৪২ রান করেন এইডেন মার্করাম। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে কাইল জারভিস ১টি, টেন্ডাই সাতারা ১টি, ডোনাল্ড তিরিপানো ২টি, ব্রান্ডন মাভুতা ১টি ও শন উইলিয়ামস ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন ইমরান তাহির।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ২২৮ (৪৯.৩ ওভার)

দক্ষিণ আফ্রিকা: ২৩১/৬ (৪৫.৫ ওভার)

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension