যুক্তরাষ্ট্র

জি২০ সম্মেলনে যাচ্ছেন না শি, হতাশ বাইডেন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না শি জিনপিং। সেখানে তার পরিবর্তে চীনের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার খবরে রোববার হতাশা প্রকাশ করেছেন জো বাইডেন। যদিও এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘তাকে (শি জিনপিং) দেখার জন্যই (ভারতে) যাচ্ছেন’ তিনি।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স গত বৃহস্পতিবার জানায়, ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন সম্ভবত এড়িয়ে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অবশ্য জিনপিং না আসলেও সম্মেলনে চীনের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন।

এর পরই রোববার ডেলাওয়্যারের রেহোবোথ বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, ‘আমি হতাশ… তবে আমি তাকে দেখতেই সেখানে যাচ্ছি’। বাইডেন অবশ্য এর বেশি বিস্তারিত আর কিছু বলেননি।

আগেই এই সম্মেলনে থাকবেন না বলে জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত থাকবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension