যুক্তরাষ্ট্র

জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে যেভাবে চলে যেতে বলা হয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্ধারিত সময়ের আগে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যান। এরপর জানা যায়, জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে শনিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাকেই জেলেনস্কিকে কাছে পাঠানো হয়। ওই সময় তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে জানিয়ে আসেন, ‘তিনি এখানে আর স্বাগত না।’

মাইক ওয়াল্টজ বলেন, “বাক বিতণ্ডার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আমি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেই, ওভাল অফিসে সেই অপমানের পর, আমরা আর আলোচনা চালিয়ে যাওয়ার কারণ দেখতে পারছিলাম না। ওই সময় যদি আলোচনা হতো তাহলে বিষয়টি আরও পেছন দিকে যেত।”

তিনি আরও বলেন, “আমি জেলেনস্কিকে বলি, এখানে সময় আপনার পক্ষে নেই। যুদ্ধক্ষেত্রে সময় আপনার পক্ষে নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সময় আপনার পক্ষে নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাকে বলি, ‘মার্কিন করদাতাদের ধৈর্য্যও সীমিত নয়।”

ফক্স নিউজের উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন জেলেনস্কি কী ওই সময় পরিস্থিতি বুঝতে পারছিলেন। জবাবে ট্রাম্পের এই নিরাপত্তা পরামর্শক বলেন, “না তিনি বুঝতে পারেননি, সত্যি বলতে। তার দল বুঝতে পেরেছিল। তার রাষ্ট্রদূত এবং পরামর্শক বাস্তবতা বুঝতে পারে। আমি বোঝাচ্ছি, তারা রীতিমতো কাঁদছিল যেন আলোচনা সামনে এগিয়ে যায়। কিন্তু জেলেনস্কি তখনও তর্ক করছিল।”

এদিকে হোয়াইট হাউজে ‘অপদস্থ’ হলেও ইউরোপের নেতারা জেলেনস্কির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তারা ইউক্রেনের পাশে থাকবেন।

সূত্র: সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension