যুক্তরাষ্ট্র

জেল থেকে পালিয়ে সাহায্য চাইলেন পুলিশের কাছে!

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: পুলিশের চোখে ধুলো দিয়ে জেল ভেঙে পালানোর নজির কম নেই। তাদের কোনো কোনো ঘটনা এতটাই রোমহর্ষক যে হলিউডে ফিল্মও তৈরি হয়েছে তা থেকে। কিন্তু সবার ভাগ্য তো সুপ্রসন্ন হয় না। সে রকমই একটি ঘটনা ঘটল আমেরিকার কেন্টাকিতে।

আমেরিকার কেন্টাকির জেল থেকে পালানোর চেষ্টা করে ৩১ বছরের অ্যালেন লুইস। একটি জেল থেকে অন্য জেলে স্থানান্তরিত করার সময় সে কারাগারের কর্মকর্তাদের বলে, তার হাতকড়া হাতে অসম্ভব শক্ত হয়ে বসে গিয়েছে। পুলিশের কাছে সে অনুরোধ করে সেগুলো হালকা করে দেওয়ার জন্য। অনুরোধ রাখতে হাতকড়া হালকা করার সময়েই পুলিশদের বোকা বানিয়ে দৌড়ে চম্পট দেয় কারেন। তার পরিকল্পনা ছিল বড় রাস্তায় গিয়ে কোনো গাড়ি থেকে লিফট চেয়ে দূরে কোথাও চলে যাওয়া।

সেই মতো রাস্তায় দাঁড়িয়ে সে বেশ কয়েকটি গাড়িকে হাত দেখায় থামার জন্য। কিন্তু কেউ বিশেষ পাত্তা দেয়নি তাকে। অবশেষে গাড়ির দেখা মেলে একটি। কিন্তু অ্যালেনের জন্য বিপত্তিটা লুকিয়ে ছিল সেখানেই।

যিনি গাড়িটি চালাচ্ছিলেন তিনিও স্থানীয় থানার অফিসার। অ্যালেনের এক হাতে হাতকড়া ঝুলতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তিনি। সন্তোষজনক জবাব না পেয়ে অ্যালেনকে ফের থানায় ফেরত আনেন তিনি। বাংলাদেশ জার্নাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension