প্রধান খবরবাংলাদেশ

জ্ঞান ফিরেছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

রূপসী বাংলা নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সোমবার বেলা সাড়ে ১০টার দি‌কে সেতুমন্ত্রীর সর্ব‌শেষ অবস্থা জান‌তে চাই‌লে তি‌নি একথা জানান।

বিপ্লব বড়ুয়া জানান, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে। তিনি কথা বলছেন। ডাক্তাররা বোর্ড মিটিং করে লাইফ সাপোর্ট খুলবেন। বর্তমান অবস্থা উন্নতির দিকে জানিয়ে তিনি বলেন, উনার অবস্থা উন্নতির দিকে, এখন স্টাবল অবস্থা বিরাজ করছে।

এদিকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। পরে তাকে জরুরি ভিত্তিতে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।

উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া আরও জানান, ওবায়দুল কাদেরের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি চোখ খুলতে পারছেন। তবে কথা বলতে বা প্রতিক্রিয়া জানাতে পারছেন না। তাকে সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, পথে কোনো জটিলতা দেখা দিলে তা সামাল দেয়ার ব্যবস্থা এয়ার অ্যাম্বুলেসে থাকলে, দক্ষ চিকিৎসক ও কর্মী থাকলে তাকে বিদেশে নেয়ার অনুমতি দেবেন তারা।

ঢাকায় এসেছেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুইজন চিকিৎসক ও দুইজন সেবিকা। রাত সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তার প্রস্রাব হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছু এক চিকিৎসক এ তথ্য জানান। তবে আজ সোমবার বেলা ১টার আগে কাদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension